01739508900 gschoolandcollege14@gmail.com
ইআইআইএন / কোড: 138342
Logo

GLOBAL SCHOOL AND COLLEGE

চর লরেন্স,কমলনগর,লক্ষ্মীপুর।

লগইন
মোঃ হুমায়ুন কবির
প্রতিষ্ঠাতা

মোঃ হুমায়ুন কবির

আমাদের পরিচালনা ও প্রশাসনিক প্যানেল

প্রতিষ্ঠাতা-এর বাণী / বক্তব্য:

"শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং আলোকিত সমাজ গঠনের একমাত্র হাতিয়ার। এই স্লোগানকে সামনে রেখে আমরা ‘গ্লোবাল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করেছি এমন এক প্রজন্মের গড়ার প্রত্যয়ে, যারা কেবল পুঁথিগত বিদ্যায় পারদর্শী হবে না, বরং আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং নৈতিকতার আলোয় নিজেদের জীবনকে সমৃদ্ধ করবে।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞানার্জনের পাশাপাশি সৃজনশীলতা, সততা এবং দেশপ্রেমের মতো গুণাবলি অর্জন করতে হবে। আমাদের প্রতিষ্ঠান শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীই তৈরি করে না, বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিবেদিতপ্রাণ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভকামনা।"

প্রতিষ্ঠাতা

গ্লোবাল স্কুল এন্ড কলেজ